Header Border

ঢাকা, শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ ইং | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৫.৯৪°সে
শিরোনাম
চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু রামগতিতে মাদ্রাসায়ে দারুর রাশাদের কিতাব শাখার উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত মেঘনায় অভয়াশ্রমে যৌথ অভিযান, জেলেদের কারাদণ্ড লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় ২ ছাত্রদল নেতা হাসপাতালে লক্ষ্মীপুর থেকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় বীথিকা বিনতে হোসাইন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী আজ ঢাকায় ফিরছেন ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি ‎সৌদির সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ১দিন আগেই পালিত হচ্ছে ঈদ পদ্মা সেতুতে ৩ দিনে আয় ১৩ কোটি ২১ লাখ টাকা টোল আদায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপন

তিন মাস পর ফিরে এলেন মৃত তানিয়া, দিলেন স্বামীকে তালাক!

লক্ষ্মীপুর প্রতিবেদক:
লক্ষ্মীপুরের কমলনগরে তানিয়া বেগম (২১) নামে এক গৃহবধূকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা হওয়ার তিন মাস পর তিনি হঠাৎ জীবিত ফিরে এসে আদালতে হাজির হয়েছেন। শুধু তাই নয়, আদালতে গিয়ে স্বামীকে তালাকও দিয়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তিন মাস আগে স্বামী, শ্বশুর, দেবরসহ পরিবারের সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন তানিয়ার বোন রিনা আক্তার। অভিযোগ ছিল- শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে লাশ গুম করেছে। এরপর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন। কিন্তু রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে তানিয়া স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে স্বামী দেলোয়ার হোসেনকে তালাক দেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে চর কাদিরা ইউনিয়নের মোহাম্মদ উল্লাহ বেপারীর ছেলে দেলোয়ারের সঙ্গে বিয়ে হয় তানিয়ার। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ চলছিল। গত ৯ জুন রাতে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন তিনি। পরে ১৩ জুন বোন রিনা আদালতে হত্যা মামলা করেন।

শ্বশুর মোহাম্মদ উল্লাহ বেপারী অভিযোগ করে বলেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায়ের করিয়েছে। এতে তাদের পরিবার সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তানিয়া জীবিত ফিরে আসায় তারা প্রকৃত ঘটনার বিচার ও ক্ষতিপূরণ চান। এ বিষয়ে কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম বলেন, এখনও কেউ আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আইনি সহায়তা চাইলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নিজ সন্তানকে জিম্মি করে মুক্তিপণ দাবি; পিতাসহ গ্রেপ্তার ২
কমলনগরে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক দুলালকে ঢাকায় রেফার
লক্ষ্মীপুরে ১টি বিদেশী রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার
কমলনগরে নির্মাণাধীন ভবন থেকে দেশীয় অ’স্ত্র উদ্ধার
রামগতিতে মঞ্চ নাটকে “রাজাকার চরিত্রে হুজুর-টুপি-দাড়ি প্রদর্শন” জামায়াতের তাৎক্ষণিক প্রতিবাদ
কমলনগরে মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

আরও খবর