Header Border

ঢাকা, শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ ইং | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৩.৭৬°সে
শিরোনাম
চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু রামগতিতে মাদ্রাসায়ে দারুর রাশাদের কিতাব শাখার উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত মেঘনায় অভয়াশ্রমে যৌথ অভিযান, জেলেদের কারাদণ্ড লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় ২ ছাত্রদল নেতা হাসপাতালে লক্ষ্মীপুর থেকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় বীথিকা বিনতে হোসাইন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী আজ ঢাকায় ফিরছেন ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি ‎সৌদির সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ১দিন আগেই পালিত হচ্ছে ঈদ পদ্মা সেতুতে ৩ দিনে আয় ১৩ কোটি ২১ লাখ টাকা টোল আদায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপন

চাপাতি দেখিয়ে হত্যার হুমকি, কমলনগরে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে পরিবার

মো: আল আমিন: প্রবাস থেকে একের পর এক ভিডিও বার্তায় চাপাতি দিয়ে পুরো পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে জসিম উদ্দিন (৩৭) নামে এক দুবাই প্রবাসী যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত জসিম ভিডিও পাঠিয়ে কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া হাজীপাড়া গ্রামের তারই চাচা তোফায়েল আহমেদকে দেশে এসেই কয়েকজনকে হত্যা করবে বলে হুমকি প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী তোফায়েল আহমেদ বলেন, বাড়িতে একটি রান্না ঘর ওঠানোর সময় বাকবিতন্ডাকে কেন্দ্র করে সে আমাকে মোবাইলে কল করে দেখে দেওয়ার হুমকি প্রদান করে এবং পরবর্তীতে তার ব্যবহারিত ফেসবুক আইডি থেকে চাপাতি দেখিয়ে আমাদের কয়েকজনকে দেশে এসেই শেষ করে দিবে বলে ভিডিও পোস্ট করে এবং অকথ্য ভাষায় আমাদের গালাগালি করে। পরবর্তীতে একেরপর এক ভিডিও পোস্ট করে হত্যার হুমকি দিতে থাকে। গত ১৪ সেপ্টেম্বর (রবিবার) সে প্রবাস থেকে বাড়িতে এসেই চেচামেচি করে আমাকে খুজতে থাকে এবং পেলে খুন করবে বলে চিৎকার করে। আমি প্রাণভয়ে আজ ৩ দিন পালিয়ে বেড়াচ্ছি। সে যেকোন সময় আমাকে ও আমার পরিবারের যে কারো উপর হত্যার উদ্দেশ্যে হামলা করতে পারে। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই।

প্রতিবেদকের হাতে আসা ভিডিওতে দেখা যায়, জসিম একটি ভিডিওতে চাপাতি দেখিয়ে বলছে “আমি দেশে আসার সময় এই চাপাতি নিয়ে আসবো। তোমাদের ইচ্চামতো কুপিয়ে শেষ করবো অপেক্ষা করো” অপর আরেকটি ভিডিতে দেখা যায় হাতে পিস্তল দেখিয়ে বলছে “এই পিস্তল দিয়ে তোদের গুলি করে শেষ করে দেবো অপেক্ষায় থাকো। পারলে জিডি করো, আমি থানা পুলিশ ভয় পাই না”

অভিযুক্ত জসিম উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড চর জাঙ্গালিয়া হাজীপাড়া গ্রামের বাইশাগো বাড়ির নাছির উদ্দিনের ছেলে এবং দুবাই প্রবাসী। এই প্রতিবেদন লিখা পর্যন্ত এখানো তার ফেসবুক আইডিতে হুমকি দেওয়া ভিডিওগুলো দেখা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে জসিমের মুঠোফোনে কল করে মোবাইল বন্ধ পাওয়া যায়। খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায় নি।

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নিজ সন্তানকে জিম্মি করে মুক্তিপণ দাবি; পিতাসহ গ্রেপ্তার ২
কমলনগরে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক দুলালকে ঢাকায় রেফার
লক্ষ্মীপুরে ১টি বিদেশী রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার
কমলনগরে নির্মাণাধীন ভবন থেকে দেশীয় অ’স্ত্র উদ্ধার
রামগতিতে মঞ্চ নাটকে “রাজাকার চরিত্রে হুজুর-টুপি-দাড়ি প্রদর্শন” জামায়াতের তাৎক্ষণিক প্রতিবাদ
কমলনগরে মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

আরও খবর