Header Border

ঢাকা, রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ ইং | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৩.১৬°সে
শিরোনাম
চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু রামগতিতে মাদ্রাসায়ে দারুর রাশাদের কিতাব শাখার উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত মেঘনায় অভয়াশ্রমে যৌথ অভিযান, জেলেদের কারাদণ্ড লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় ২ ছাত্রদল নেতা হাসপাতালে লক্ষ্মীপুর থেকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় বীথিকা বিনতে হোসাইন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী আজ ঢাকায় ফিরছেন ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি ‎সৌদির সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ১দিন আগেই পালিত হচ্ছে ঈদ পদ্মা সেতুতে ৩ দিনে আয় ১৩ কোটি ২১ লাখ টাকা টোল আদায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপন

পরিবারের সবার হাত-পাঁ বেঁধে স্বর্নলংকার সহ ১৯ লাখ টাকার মালামাল লুট

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে এক পরিবারের সবার হাত পাঁ বেঁধে বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় স্বর্নলংকার ও নগদ টাকা সহ প্রায় ১৯ লাখ টাকার মালামাল লুটের খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজী ছিদ্দিকুল্লার সমাজের আব্দুর রব হাজীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে আব্দুর রব হাজী বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে হঠাৎ ওই বাড়ীটি ডাকাতদল ঘিরে পেলেন। ৮-১০ জনের একটি ডাকাতদল ওই বাড়ির মোঃ রিয়াজের ঘরে প্রবেশ করে ঘরে থাকা রিয়াজ, স্ত্রী স্বপ্না বেগম ও তার তিন মেয়ের হাত পাঁ বেঁধে সবাইকে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৯ লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়। এসময় ঘরের বাহিরে প্রায় ১০ জনের মত ডাকাত দল বাড়ীটি ঘেরাও করে রাখেন। একই সময়ে রাত দেড়টার দিকে উপজেলার চরলরেন্স-ফজুমিয়ারহাট সড়কের কিল্লার রোড নামক স্থানে একই কায়দায় গাড়ীর গতিপথ রোদ করে একটি ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে।

এদিকে রিয়াজ জানান, তার বাবা আলমগীর গত দেড় বছর আগে সৌদি আরবের প্রবাস জিবন শেষ করে দেশে এসে অসুস্থ হয়ে পড়েন। তার দুইটি কিডনি ড্যামিজ হলে তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা করার জন্য ৫ লাখ টাকা জোগাড় করে ঘরে রাখেন। হঠাৎ ডাকাত দল তার সব শেষ করে দেন বলে কান্নায় ভেঙে পড়েন। তার স্ত্রী ও তিন মেয়ের শরীরে থাকা ৭ ভরি স্বর্ন লুট করে নেন ডাকাত দল। এছাড়া গত দুই সাপ্তাহ আগে একই এলাকার ইয়াসিন মেম্বার ও মতু মাঝির বাড়ির হাসেমের ঘরে ডাকাতির ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারকে আইনী সহায়তা নিতে পরামর্শ দিয়েছি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নিজ সন্তানকে জিম্মি করে মুক্তিপণ দাবি; পিতাসহ গ্রেপ্তার ২
কমলনগরে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক দুলালকে ঢাকায় রেফার
লক্ষ্মীপুরে ১টি বিদেশী রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার
কমলনগরে নির্মাণাধীন ভবন থেকে দেশীয় অ’স্ত্র উদ্ধার
রামগতিতে মঞ্চ নাটকে “রাজাকার চরিত্রে হুজুর-টুপি-দাড়ি প্রদর্শন” জামায়াতের তাৎক্ষণিক প্রতিবাদ
কমলনগরে মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

আরও খবর