Header Border

ঢাকা, মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ ইং | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২০.৩৩°সে
শিরোনাম
কমলনগরে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক দুলালকে ঢাকায় রেফার লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া লক্ষ্মীপুরে ১টি বিদেশী রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার রামগতিতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু রামগঞ্জে ঈদের পোশাক কিনতে এসে দেয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ২ ‎সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কোন ভেদাভেদ রাখা যাবে না: জনপ্রশাসন উপদেষ্টা লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জে ২৭০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ড. রেজাউল করীম ‎কমলনগরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিনজনের বিরুদ্ধে মামলা বীথিকা’কে সংরক্ষিত আসনের এমপি করার দাবি লক্ষ্মীপুরবাসীর কমলনগরে নির্মাণাধীন ভবন থেকে দেশীয় অ’স্ত্র উদ্ধার

কমলনগরে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

ইনফো টাইমস ডেস্ক:
লক্ষ্মীপুরের কমলনগরে ২য় বারের মতো গণিত অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কমলনগর সায়েন্স ক্লাব(কে.এস.সি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলার হাজিরহাট সরকারি উপকূল কলেজ শ্রেনীকক্ষে ৪ ক্যাটাগরিতে তৃতীয় শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের গণিত বিষয়ে পরিক্ষা ও মেধার মুল্যয়ন পরবর্তী পুরুষ্কারের আয়োজন করা হয়।

পরীক্ষা শেষে বিদ্যালয় মিলনায়তনে আমন্ত্রিত শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে একটি সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কমলনগর সায়েন্স ক্লাবের(কে.এস.সি) প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি ইশতিয়াক আহমেদ সাজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক,অভিভাবকসহ আরও উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটিতে স্পন্সর করেন -স্টার কে.এস. হাসপাতাল,মরহুম মো: কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশন, লেদারনেস্ট,লক্ষ্মীপুর গণিত ক্লাব, ইউনিক সেবা ফাউন্ডেশন, ইনসাফ ল্যাব এন্ড ডায়াগণষ্টিক সেন্টার।

কমলনগর সায়েন্স ক্লাবের সহসভাপতি ইশতিয়াক আহমেদ সাজিদ বলেন, ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় এই কমলনগর সায়েন্স ক্লাব। এটি একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি মেধার মূল্যায়ন ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ উচ্চ শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে।
তারই ধারাবাহিকতায় ২য় বারের মতো গণিত অলিম্পিয়াডের আয়োজন করা হয়। এখানে যে সমস্ত পড়ুয়ারা ৪ স্তরের পরিক্ষায় ১ম,২য় এবং ৩য় হয়েছেন তারাসহ প্রত্যেক স্তরের সর্বোচ্চ নম্বর প্রাপ্তরা পরবর্তীতে লক্ষ্মীপুর ম্যাথ অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কমলনগরে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
অনলাইনে ২০২৬ শিক্ষাবর্ষের সব পাঠ্যবই মিলবে রোববার থেকে
পবিপ্রবিতে নবনির্মিত বাস-শেড উদ্বোধনের আগেই ফাটল: কাজের মান নিয়ে প্রশ্ন
কাওমি মাদরাসা: জাতির আঁধারে আলোর প্রদীপ
মুক্ত হোক প্রিয় জামিয়া
এক বিষয়ে পরীক্ষা দিয়ে ২ বিষয়ে ফেল!

আরও খবর