Header Border

ঢাকা, মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ ইং | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২০.৩৩°সে
শিরোনাম
কমলনগরে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক দুলালকে ঢাকায় রেফার লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া লক্ষ্মীপুরে ১টি বিদেশী রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার রামগতিতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু রামগঞ্জে ঈদের পোশাক কিনতে এসে দেয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ২ ‎সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কোন ভেদাভেদ রাখা যাবে না: জনপ্রশাসন উপদেষ্টা লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জে ২৭০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ড. রেজাউল করীম ‎কমলনগরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিনজনের বিরুদ্ধে মামলা বীথিকা’কে সংরক্ষিত আসনের এমপি করার দাবি লক্ষ্মীপুরবাসীর কমলনগরে নির্মাণাধীন ভবন থেকে দেশীয় অ’স্ত্র উদ্ধার

চিরনিদ্রায় শায়িত ব্লাড ক্যান্সারে আক্রান্ত সজিব

জাহিদুল হায়দার জাহিদ, কমলনগর (লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চর পাগলা গ্রামের ব্লাড ক্যান্সারে আক্রান্ত যুবক মো. সজিব (১৯) আর বেঁচে ফিরলেন না। দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্র জানায়, মো. নবী উল্যাহর ছেলে সজিবের চিকিৎসায় দীর্ঘদিন ধরে বিপুল অর্থ ব্যয় হয়। তার অভিভাবক ও চাচাতো ভাই মো. ইব্রাহিম (নিরু বস্ত্র বিতান, করইতলা বাজার) বিভিন্নভাবে মানবিক সহায়তা সংগ্রহ করে চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত মরণব্যাধির সঙ্গে লড়াই করে হেরে যান এই তরুণ। এর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রামগতি-কমলনগরের ভুলুয়া নদী প্রশাসনের সাড়া না পেয়ে চাঁদা তুলে ২৭ দিন ধরে নদী খনন করছেন এলাকাবাসী
কমলনগরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কমলনগরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার
রামগতিতে আনসার ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
কমলনগরে আল্লামা খালেদ সাইফুল্লাহ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও কমিটি গঠন
রামগতিতে আগুনে ২০ দোকান পুড়ে ছাই

আরও খবর