
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে নির্মাণাধীন একটি দ্বিতল ভবনের কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার সকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরলরেন্স ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করেন। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছেÑরামদা, চাইনিজ কুড়াল, বগি দা দু’টি, ধারালো ছুরি ৫টি ও লোহার পাইপ ৫টি।
পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার চৌধুরী বাজার এলাকা থেকে অপরিচিত কয়েকজন যুবক নুরুল আবছার নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে যায়। তারা আবছারকে নির্মাণাধীন ওই ভবনের একটি কক্ষে বেঁধে রেখে টাকার জন্য রাতভর নির্যাতন করে। রোববার সকালে ওই ব্যক্তি কৌশলে সেখান থেকে বের হয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল দিয়ে ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। পরবর্তীতে তাকে সঙ্গে নিয়ে ভবনটিতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, অভিযান পরিচালনার আগেই নির্যাতনকারী দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

২০.৩৩°সে
