Header Border

ঢাকা, শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৭.৯৭°সে
শিরোনাম
‎কমলনগরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিনজনের বিরুদ্ধে মামলা বীথিকা’কে সংরক্ষিত আসনের এমপি করার দাবি লক্ষ্মীপুরবাসীর কমলনগরে নির্মাণাধীন ভবন থেকে দেশীয় অ’স্ত্র উদ্ধার কমলনগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত কমলনগরে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ চিরনিদ্রায় শায়িত ব্লাড ক্যান্সারে আক্রান্ত সজিব খুলনা ২ আসনের হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র মনোনয়ন পত্র দাখিল লক্ষ্মীপুর ৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আশরাফ উদ্দিন নিজান গণ অধিকার পরিষদ ছাড়ছেন রাশেদ খান, যোগ দিচ্ছেন বিএনপিতে অনলাইনে ২০২৬ শিক্ষাবর্ষের সব পাঠ্যবই মিলবে রোববার থেকে

‎কমলনগরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিনজনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। দলীয় নির্দেশনা অমান্যের অভিযোগ তুলে স্থানীয় এক বিএনপি নেতা বাদী হয়ে মামলাটি করেন।

‎লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এর নির্দেশে ৮ নং চর কাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম মেম্বার মামলাটি দায়ের করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর ৮ নং চর কাদিরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নোমান হাওলাদার (৫০), সিয়াম হাওলাদার(২৫).এবং রাহি হাওলাদার(২০) প্রভাব খাটিয়ে স্থানীয় ব্যবসায়ী ডা. হারুনুর রশীদকে বিভিন্নভাবে হয়রানি করেন।

‎এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ারহাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্তরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎একই ঘটনায় চলতি মাসের ১৬ ফেব্রুয়ারি রামগতি উপজেলায় আরও ২৬ জনের নামে একটি মামলা করা হয়। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বীথিকা’কে সংরক্ষিত আসনের এমপি করার দাবি লক্ষ্মীপুরবাসীর
খুলনা ২ আসনের হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র মনোনয়ন পত্র দাখিল
লক্ষ্মীপুর ৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আশরাফ উদ্দিন নিজান
লক্ষ্মীপুর–৪ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেলেন রেদোয়ান উল্যা খান
ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
কমলনগরে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

আরও খবর