
জাহিদুল হায়দার জাহিদ:
“সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কোন ভেদাভেদ রাখা যাবে না”—এমন মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
শুক্রবার বিকেলে কমলনগর উপজেলার নিজ এলাকায় পিতা-মাতার কবর জিয়ারত শেষে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “দেশের স্বার্থে ও এলাকার উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। ব্যক্তিগত বা রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের মাধ্যমে এগিয়ে যেতে হবে।”
এ সময় তিনি আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা অন্যায় করেছে, গুম-খুন করেছে, মা-বোনের ইজ্জত নষ্ট করেছে, লুটপাট করেছে, ব্যাংকের টাকা গায়েব করেছে—তাদের কোনো ক্ষমা নেই। তাদের বিচার শিগগিরই বাস্তবায়ন করা হবে।”
প্রশাসন, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

২০.৪১°সে
