Header Border

ঢাকা, রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ ইং | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২১.২৪°সে
শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া লক্ষ্মীপুরে ১টি বিদেশী রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার রামগতিতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু রামগঞ্জে ঈদের পোশাক কিনতে এসে দেয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ২ ‎সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কোন ভেদাভেদ রাখা যাবে না: জনপ্রশাসন উপদেষ্টা লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জে ২৭০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ড. রেজাউল করীম ‎কমলনগরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিনজনের বিরুদ্ধে মামলা বীথিকা’কে সংরক্ষিত আসনের এমপি করার দাবি লক্ষ্মীপুরবাসীর কমলনগরে নির্মাণাধীন ভবন থেকে দেশীয় অ’স্ত্র উদ্ধার কমলনগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া

লক্ষ্মীপুর প্রতিনিধি
‎লক্ষ্মীপুরের রায়পুরে “তৃতীয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬” উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
‎কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার। এ সময় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ সমাজকে সম্পৃক্ত করে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।
‎আলোচনা শেষে উপস্থিত কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় তা প্রদর্শন করা হয়।
‎অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রামগতিতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
রামগঞ্জে ঈদের পোশাক কিনতে এসে দেয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ২
লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়ন নিলেন কার্যক্রম ‍নিষিদ্ধ আ.লীগ নেতা
মহান বিজয় দিবস উপলক্ষে নগরীতে ইসলামী আন্দোলন খুলনা মহানগর বিজয় র‍্যালী
ঢাকাস্থ কমলনগর উপজেলা ছাত্র ছাত্রী কল্যাণ পরিষদের কমিটি গঠন
কমলনগরে বেড়েছে চুরি-ডাকাতি: আইনশৃঙ্খলার অবনতি

আরও খবর