Header Border

ঢাকা, মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ ইং | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২০.৩৩°সে
শিরোনাম
কমলনগরে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক দুলালকে ঢাকায় রেফার লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া লক্ষ্মীপুরে ১টি বিদেশী রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার রামগতিতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু রামগঞ্জে ঈদের পোশাক কিনতে এসে দেয়াল ধসে কলেজ ছাত্র নিহত, আহত ২ ‎সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কোন ভেদাভেদ রাখা যাবে না: জনপ্রশাসন উপদেষ্টা লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জে ২৭০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ড. রেজাউল করীম ‎কমলনগরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিনজনের বিরুদ্ধে মামলা বীথিকা’কে সংরক্ষিত আসনের এমপি করার দাবি লক্ষ্মীপুরবাসীর কমলনগরে নির্মাণাধীন ভবন থেকে দেশীয় অ’স্ত্র উদ্ধার

কমলনগরে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক দুলালকে ঢাকায় রেফার

লক্ষ্মীপুর প্রতিনিধি
‎লক্ষ্মীপুরের কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় জিহাদ হোসেন দুলাল (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গলায় ছুরিকাঘাত করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
‎সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি আহত দুলালের চাচাতো ভাই মহিন উদ্দিন সুমন (৩৬)।

‎আহত দুলালের পিতা জসিম উদ্দিন জানান, বাড়ির দরজার সামনে রাস্তার ওপর কিছু মাটি দেওয়ার বিষয়কে কেন্দ্র করে সুমনের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। পরে হঠাৎ ধারালো ছুরি নিয়ে দুলালের গলায় আঘাত করে তাকে জবাই করে হত্যার চেষ্টা করে।

‎পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

‎লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল জানান, দুলালের গলায় গভীর আঘাত রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

‎এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

লক্ষ্মীপুরে ১টি বিদেশী রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার
কমলনগরে নির্মাণাধীন ভবন থেকে দেশীয় অ’স্ত্র উদ্ধার
রামগতিতে মঞ্চ নাটকে “রাজাকার চরিত্রে হুজুর-টুপি-দাড়ি প্রদর্শন” জামায়াতের তাৎক্ষণিক প্রতিবাদ
কমলনগরে মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
পরিবারের সবার হাত-পাঁ বেঁধে স্বর্নলংকার সহ ১৯ লাখ টাকার মালামাল লুট
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় লাইনম্যান কে লক্ষ্য করে গুলি

আরও খবর