Header Border

ঢাকা, রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ ইং | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ৩১.৩২°সে
শিরোনাম

অকেজো ইসরায়েলের রাডার ব্যবস্থা, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে নিহত ২

অনলাইন ডেস্ক প্রকাশ:
মঙ্গলবার রাত ইসরায়েলের জন্য এক কঠিন ও আতঙ্কের রাত হিসেবে রেকর্ড হয়েছে। ইরানের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র ও ক্লাস্টার বোমা হামলার পর তেল আবিবের খুব কাছে অন্তত দুইজন নিহত হয়েছেন। বিস্ফোরণ এবং সাইরেনের শব্দ পুরো শহরে আতঙ্ক ছড়িয়েছে, যা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাকে আরও তীব্র করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সরাসরি আঘাতের ফলে তাদের অ্যাপার্টমেন্টে একটি বড় গর্ত হয়ে যায়। তাদের একটি নিরাপদ কক্ষ ছিল, কিন্তু সেখানে যাওয়ার জন্য তারা যথেষ্ট সময় পাননি।

ইসরায়েলিরাদের নাগরিকদের প্রশ্ন: “লোকদের যাওয়ার সুযোগ দেওয়ার জন্য আগে থেকে সাইরেন বাজানো হচ্ছে না কেন?”

কিছু রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক উল্লেখ করেছেন, যে ইরানের ক্রমাগত হামলার কারণে ইসরায়েলের রাডার ব্যবস্থার সক্ষমতা হ্রাস পেতে পারে, ফলে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো অনেক সময় সঠিক সময়ে শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

এ পরিস্থিতি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে এবং সাম্প্রতিক হামলার ঘটনায় এই ঝুঁকি আরও স্পষ্ট হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মধ্যপ্রাচে পারমাণবিক হামলায় শঙ্কায় আগাম প্রস্তুতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার
রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় উন্মুক্ত: গাজায় মানবিক সহায়তার নতুন আশা
সৌদি আরবের কূটনৈতিক এলাকার ইরানের ড্রোন হামলা
সৌদি আরবে মিসাইল হামলায় ময়মনসিংহের যুবকের মৃত্যু
মধ্যপ্রাচ্য সংঘাত বিশ্বজুড়ে সবাইকে ক্ষতিগ্রস্ত করবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্কবার্তা
শিশুর কামড়ে মরে গেলো বিষাক্ত কোবরা সাপ!

আরও খবর