Header Border

ঢাকা, রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ ইং | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৯.৪২°সে
শিরোনাম

মেঘনার বুকে ঈদের হাসি, ভাসমান শিশুদের পাশে ছাত্রদল

লক্ষ্মীপুর প্রতিনিধি:
মেঘনার ঢেউ শুধু নদীর বুকে আছড়ে পড়ে না, আছড়ে পড়ে অনেক পরিবারের জীবনে। বিশেষ করে ভাসমান জেলে পরিবারগুলোর জন্য নদী মানেই জীবন, আবার একই সঙ্গে অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তার মাঝেই ঈদের আনন্দ যেন অনেক সময় হয়ে ওঠে বিলাসিতা।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চান্দারা খাল ঘাট এলাকায় এমনই কিছু জেলে পরিবারের শিশুদের মুখে এবার একটু অন্যরকম হাসি ফুটলো।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে প্রায় ৫০ জন ভাসমান জেলে পরিবারের শিশুর হাতে তুলে দেওয়া হয় ঈদের নতুন পোশাক।

নতুন জামা হাতে পেয়ে শিশুদের চোখে ছিল উচ্ছ্বাস, মুখে ছিল নির্মল হাসি। সেই হাসি যেন নদীর ঢেউকেও হার মানায়।
জেলে নারগিস আক্তারের কণ্ঠে ফুটে ওঠে জীবনের বাস্তবতা। তিনি বলেন, নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা, এই সময় আইয়া ঈদের জামা কেমনে কিনুম, এই চিন্তায় আছিলাম। এখন ছাত্রদলের সভাপতি হৃদয় ভাইসহ তারা আমার পোলারে জামা দিছে, পোলাপান খুশি, আমরাও খুশি।

একই অনুভূতি প্রকাশ করেন জেলে আলা উদ্দিন। তার ভাষায়, আমাদের সন্তানগো ঈদ মানে আমাদের ঈদ। ছাত্রদলরে ধন্যবাদ।

এ আয়োজনের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিদয়। সঙ্গে ছিলেন সদস্য সচিব আব্দুল আল নোমান রিফাত, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আইনান এবং উত্তর চরবংশী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আদনান হাবিব অন্যান্য নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান হৃদয় বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা ভাসমান জেলেদের সন্তানদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমরা তাদের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করবো। তিনি আরও জানান, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
‎সৌদির সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ১দিন আগেই পালিত হচ্ছে ঈদ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপন
আ. লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল
বিএনপি সরকার জনগণের হয়ে উঠতে পারেনি: ডা. মাহমুদা মিতু
ঈদের আগে সোনার বাজারে বড় ধস

আরও খবর