Header Border

ঢাকা, রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ ইং | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ৩১.৩২°সে
শিরোনাম

জাতীয় ঈদগাহে এক সঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এবারের ঈদ জামাতের বিশেষ আকর্ষণ হচ্ছে—রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর এটিই প্রথম ঈদুল ফিতর। এবারের ঈদ জামাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের সদয় সম্মতি জানিয়েছেন। ফলে সাধারণ মুসল্লিরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে একই জামাতে নামাজ আদায়ের বিরল সুযোগ পাবেন।’

তিনি আরও বলেন, সরকারের সঠিক নির্দেশনায় এবারের ঈদযাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক হয়েছে এবং মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পর্কে জানান, এবার ঈদগাহ ময়দানে ৩ হাজার ৫০০ নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত ওজুখানা এবং জরুরি চিকিৎসার জন্য মেডিক্যাল টিম মোতায়েন থাকবে।

নিরাপত্তার স্বার্থে প্রবেশের সময় গেট সীমিত থাকলেও নামাজ শেষে মুসল্লিদের দ্রুত প্রস্থানের জন্য সবকটি গেট খুলে দেওয়া হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। ডিএসসিসি প্রশাসক মুসল্লিদের নির্ধারিত সময়ের কিছুটা আগে ঈদগাহে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‎সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কোন ভেদাভেদ রাখা যাবে না: জনপ্রশাসন উপদেষ্টা
লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জে ২৭০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ড. রেজাউল করীম
‎কমলনগরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিনজনের বিরুদ্ধে মামলা
বীথিকা’কে সংরক্ষিত আসনের এমপি করার দাবি লক্ষ্মীপুরবাসীর
খুলনা ২ আসনের হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র মনোনয়ন পত্র দাখিল
লক্ষ্মীপুর ৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আশরাফ উদ্দিন নিজান

আরও খবর