Header Border

ঢাকা, শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ ইং | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৪.৭৫°সে
শিরোনাম

প্রধানমন্ত্রী তারেক রাহমানকে নরেন্দ্র মোদির ঈদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও এ দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিশেষ বার্তায় তিনি এই ভ্রাতৃত্বপূর্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক!’

ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, এক মাসব্যাপী সিয়াম সাধনা ও ইবাদতের পর আসা এই উৎসব আমাদের সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি ভারতসহ বিশ্বব্যাপী সকল মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন।

বার্তার শেষাংশে দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্কের গুরুত্ব তুলে ধরে নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের দেশগুলোর মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আগামীতে আরও সুদৃঢ় ও শক্তিশালী হোক—এই কামনাই করি।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আজ ঢাকায় ফিরছেন ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি
পদ্মা সেতুতে ৩ দিনে আয় ১৩ কোটি ২১ লাখ টাকা টোল আদায়
শিশুর কামড়ে মরে গেলো বিষাক্ত কোবরা সাপ!
রামগতিতে গণকবরস্থান নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগ
কেন সঞ্জয়ের বায়োপিক প্রত্যাখ্যান করেছেন আমির খান?
ডিমের ডজন ৬৫ টাকা

আরও খবর