Header Border

ঢাকা, শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ ইং | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৪.৭৫°সে
শিরোনাম

রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় উন্মুক্ত: গাজায় মানবিক সহায়তার নতুন আশা

অনলাইন ডেস্ক
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে ইরানের উপর হামলা চালানোর পর উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে দক্ষিণ গাজার রাফাহ সীমান্ত ক্রসিংটি পুনরায় খুলে দেওয়া হয়েছে। ফিলিস্তিন সংবাদ সংস্থা ওয়াফা বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর হামলা চালানোর ঠিক একদিন পর নিরাপত্তা অজুহাতে এই গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপারটি বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। ১ মার্চ ইসরায়েলের অধিকৃত অঞ্চলের সরকারি কার্যক্রম সমন্বয়কারী (COGAT) এক বিবৃতিতে জানিয়েছিল, রাফাহ ক্রসিংসহ গাজা উপত্যকায় প্রবেশের সব পথ পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সেই সময় বেশ কিছু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছিল।

গাজা উপত্যকার সাধারণ মানুষের জন্য রাফাহ ক্রসিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। বিশেষ করে আন্তর্জাতিক মানবিক সহায়তা সরবরাহ, খাদ্য ও ঔষধ পৌঁছানো এবং গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে স্থানান্তরের ক্ষেত্রে এই ক্রসিংটির কোনো বিকল্প নেই। দীর্ঘ সময় বন্ধ থাকার পর এটি পুনরায় খুলে দেওয়ায় অবরুদ্ধ গাজাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মধ্যপ্রাচে পারমাণবিক হামলায় শঙ্কায় আগাম প্রস্তুতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার
অকেজো ইসরায়েলের রাডার ব্যবস্থা, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে নিহত ২
সৌদি আরবের কূটনৈতিক এলাকার ইরানের ড্রোন হামলা
সৌদি আরবে মিসাইল হামলায় ময়মনসিংহের যুবকের মৃত্যু
মধ্যপ্রাচ্য সংঘাত বিশ্বজুড়ে সবাইকে ক্ষতিগ্রস্ত করবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্কবার্তা
শিশুর কামড়ে মরে গেলো বিষাক্ত কোবরা সাপ!

আরও খবর