Header Border

ঢাকা, শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ ইং | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৪.৬৮°সে
শিরোনাম

‎সৌদির সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ১দিন আগেই পালিত হচ্ছে ঈদ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
‎সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করছে লক্ষ্মীপুরের ১১ গ্রামের মানুষ।
‎শুক্রবার ( ২০ মার্চ) সকাল সাড়ে ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ঈদের প্রধান জামায়াতে নামাজ আদায় করেন শতাধিক মুসল্লি। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এছাড়া রামগঞ্জ উপজেলার ৪টি ও রায়পুর উপজেলার একটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

‎এর মধ্যে রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি আজ ঈদুল ফিতর উদযাপন করেন। এছাড়াও এসব গ্রামের মুসল্লিরা পৃথক পৃথকভাবে নিজ নিজ ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।  

‎মাওলানা ইসহাক (রা.)–এর অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ মক্কা ও মদিনার সঙ্গে সংগতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন। গত ৪৭ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন তারা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপন
আ. লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল
বিএনপি সরকার জনগণের হয়ে উঠতে পারেনি: ডা. মাহমুদা মিতু
ঈদের আগে সোনার বাজারে বড় ধস
সৌদি আরবের কূটনৈতিক এলাকার ইরানের ড্রোন হামলা

আরও খবর