Header Border

ঢাকা, শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ ইং | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৫.৯৪°সে
শিরোনাম
চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু রামগতিতে মাদ্রাসায়ে দারুর রাশাদের কিতাব শাখার উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত মেঘনায় অভয়াশ্রমে যৌথ অভিযান, জেলেদের কারাদণ্ড লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় ২ ছাত্রদল নেতা হাসপাতালে লক্ষ্মীপুর থেকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় বীথিকা বিনতে হোসাইন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী আজ ঢাকায় ফিরছেন ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি ‎সৌদির সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ১দিন আগেই পালিত হচ্ছে ঈদ পদ্মা সেতুতে ৩ দিনে আয় ১৩ কোটি ২১ লাখ টাকা টোল আদায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপন

লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় ২ ছাত্রদল নেতা হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির প্রতিবাদ করায় ছাত্রদলের দুই নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে উপজেলার দালাল বাজার এলাকার ‘মোরগ হাঁটা’ নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত দুই নেতা হলেন—দালাল বাজার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ইমন এবং উত্তর হামছাদি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব আল-আমীন হোসেন রুদ্র। তাঁরা বর্তমানে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ইমন ওই এলাকার তোফায়েল আহমেদের দোকানে পেট্রল কিনতে যান। সরকার নির্ধারিত দাম প্রতি লিটার ১১৬ টাকা হলেও দোকানদার তাঁর কাছে ১৩০ থেকে ১৪০ টাকা দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তোফায়েলের ছেলে জিহাদ ও তাঁর সহযোগীরা ইমনকে মারধর শুরু করেন। খবর পেয়ে ইমনকে উদ্ধার করতে গেলে রুদ্রকেও পিটিয়ে আহত করা হয়। এসময় তাঁদের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন এমদাদুল হক ইমন বলেন, “অতিরিক্ত দামের কারণ জানতে চাওয়ায় তারা আমার ওপর চড়াও হয়। আমাকে বাঁচাতে রুদ্র এগিয়ে এলে তাকেও বেদম মারা হয়েছে।”

সদর উপজেলা (পশ্চিম) ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মিজান বলেন, “তেলের দাম নিয়ে কারসাজির প্রতিবাদ করায় আমাদের নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যবসায়ীর ছেলে জিহাদ। তিনি বলেন, “মারধরের কোনো ঘটনা ঘটেনি। আমরা নিয়ম মেনেই তেল বিক্রি করছি। ওই যুবক এসে দোকানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। উত্তেজিত জনতা তাকে কিছু করেছে কি না, তা আমাদের জানা নেই।”

দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সময় পরিষদে একটি বৈঠক চলছিল। খবর পেয়ে তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে এক যুবককে উদ্ধার করেন। বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে।

জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, “বিষয়টি সম্পর্কে আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই। কেউ লিখিত অভিযোগও করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু
মেঘনায় অভয়াশ্রমে যৌথ অভিযান, জেলেদের কারাদণ্ড
অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
‎সৌদির সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ১দিন আগেই পালিত হচ্ছে ঈদ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপন
আ. লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল

আরও খবর