Header Border

ঢাকা, শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ ইং | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৫.৯৪°সে
শিরোনাম
চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু রামগতিতে মাদ্রাসায়ে দারুর রাশাদের কিতাব শাখার উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত মেঘনায় অভয়াশ্রমে যৌথ অভিযান, জেলেদের কারাদণ্ড লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় ২ ছাত্রদল নেতা হাসপাতালে লক্ষ্মীপুর থেকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় বীথিকা বিনতে হোসাইন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী আজ ঢাকায় ফিরছেন ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি ‎সৌদির সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ১দিন আগেই পালিত হচ্ছে ঈদ পদ্মা সেতুতে ৩ দিনে আয় ১৩ কোটি ২১ লাখ টাকা টোল আদায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপন

লক্ষ্মীপুর থেকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় বীথিকা বিনতে হোসাইন

বিথিকা বিনতে হোসাইন

নিউজ ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হিসেবে এলাকায় ব্যাপক আলোচনায় রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেত্রী এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য (সহ-সভাপতি পদমর্যাদায়) বীথিকা বর্তমানে ‘অর্পণ আলোক সংঘ’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশেষ করে রামগতি ও কমলনগর অঞ্চলের মানুষের পাশে থেকে কাজ করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় নানা রাজনৈতিক চাপ ও প্রতিকূলতার মধ্যেও তিনি বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন। স্বামী শফিউল বারী বাবুর মৃত্যুর পরও তিনি তার রেখে যাওয়া নেতাকর্মীদের সংগঠিত রাখা এবং তাদের পাশে দাঁড়ানোর কাজ অব্যাহত রেখেছেন।

প্রয়াত শফিউল বারী বাবু ছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের একজন সাহসী ও বলিষ্ঠ কণ্ঠস্বর। “আমার নেত্রী আমার মা, বন্দী হতে পারে না”—এই স্লোগানের মাধ্যমে তিনি দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দাবিতে তিনি আমৃত্যু রাজপথে সক্রিয় ছিলেন। জীবনের বড় একটি সময় তাকে কারাগার ও আত্মগোপনে কাটাতে হয়েছে।

তারই আদর্শ ও অসমাপ্ত কাজ এগিয়ে নিতে বীথিকা বিনতে হোসাইন কাজ করে যাচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা। ‘অর্পণ আলোক সংঘ’-এর মাধ্যমে তিনি দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত, আহত ও নিহতদের পরিবারকে আর্থিক ও মানসিক সহায়তা প্রদান করছেন। পাশাপাশি চিকিৎসাবঞ্চিত মানুষের চিকিৎসা ব্যবস্থা, খাদ্য সহায়তা, হুইলচেয়ার বিতরণসহ নানা মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন।

লক্ষ্মীপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিএনপি সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে মনোনয়নের দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, বীথিকার নেতৃত্বে এ অঞ্চলের অবহেলিত উপকূলীয় জনপদের উন্নয়ন সম্ভব হবে এবং প্রয়াত শফিউল বারী বাবুর স্বপ্ন বাস্তবায়িত হবে।

কমলনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন শাকিল বলেন, “বীথিকা বিনতে হোসাইন একজন মেধাবী ও সাহসী নারী নেতৃত্ব। তিনি দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তাকে জাতীয় সংসদে পাঠানো হলে তিনি লক্ষ্মীপুরের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

এলাকাবাসীর প্রত্যাশা, দলের উচ্চপর্যায়ের নেতৃত্ব বীথিকা বিনতে হোসাইনকে যথাযথ মূল্যায়ন করে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবেন এবং তিনি নির্বাচিত হয়ে সাধারণ মানুষের উন্নয়নে কাজ করবেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জাতীয় ঈদগাহে এক সঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
‎সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কোন ভেদাভেদ রাখা যাবে না: জনপ্রশাসন উপদেষ্টা
লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জে ২৭০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ড. রেজাউল করীম
‎কমলনগরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিনজনের বিরুদ্ধে মামলা
বীথিকা’কে সংরক্ষিত আসনের এমপি করার দাবি লক্ষ্মীপুরবাসীর
খুলনা ২ আসনের হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র মনোনয়ন পত্র দাখিল

আরও খবর