Header Border

ঢাকা, শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ ইং | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৫.৯৪°সে
শিরোনাম
চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু রামগতিতে মাদ্রাসায়ে দারুর রাশাদের কিতাব শাখার উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত মেঘনায় অভয়াশ্রমে যৌথ অভিযান, জেলেদের কারাদণ্ড লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় ২ ছাত্রদল নেতা হাসপাতালে লক্ষ্মীপুর থেকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় বীথিকা বিনতে হোসাইন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী আজ ঢাকায় ফিরছেন ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি ‎সৌদির সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ১দিন আগেই পালিত হচ্ছে ঈদ পদ্মা সেতুতে ৩ দিনে আয় ১৩ কোটি ২১ লাখ টাকা টোল আদায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপন

চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক শিশুর মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হার্টের সমস্যা ও শ্বাসকষ্টে শিশুটির মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে মাহিয়া ইসলাম নামের এক বছরের শিশুটি মারা যায়। হাসপাতালের জরুরি বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলাকেও রেড জোনের আওতায় আনা হয়েছে।

শিশুটির পিতা চাঁদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ মামুন মিয়াজী। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শিশু ওয়ার্ড থেকে ঢাকায় রেফার করা হয় শিশুটিকে। ওই দিন দুপুরে ঢাকায় নেওয়ার পথে শিশুটি মারা যায়। পরে শিশু মাহিয়াকে নিয়ে তার পিতা মামুন মিয়াজী পুনরায় সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ইসিজিসহ অন্যান্য পরীক্ষা করে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে হামের লক্ষণসহ নিউমোনিয়া নিয়ে চিকিৎসাধীন রয়েছে অর্ধশত শিশু। এর মধ্যে ২০ জন শিশুকে আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও জেলার বিভিন্ন হাসপাতালে প্রায় দেড় শতাধিক শিশু ভর্তি রয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুর রহমান জানিয়েছেন, শিশুটি হামের উপসর্গ নিয়ে মারা যায়নি। তার হার্টের সমস্যা এবং শ্বাসকষ্ট ছিল। হাসপাতালে আগের চেয়ে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি কমেছে, যা পূর্ববর্তী দিনগুলোর তুলনায় কিছুটা কম।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মেঘনায় অভয়াশ্রমে যৌথ অভিযান, জেলেদের কারাদণ্ড
লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় ২ ছাত্রদল নেতা হাসপাতালে
অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
‎সৌদির সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ১দিন আগেই পালিত হচ্ছে ঈদ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপন
আ. লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল

আরও খবর