Header Border

ঢাকা, শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ ইং | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ৩৩.১°সে
শিরোনাম
চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু রামগতিতে মাদ্রাসায়ে দারুর রাশাদের কিতাব শাখার উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত মেঘনায় অভয়াশ্রমে যৌথ অভিযান, জেলেদের কারাদণ্ড লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় ২ ছাত্রদল নেতা হাসপাতালে লক্ষ্মীপুর থেকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় বীথিকা বিনতে হোসাইন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী আজ ঢাকায় ফিরছেন ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি ‎সৌদির সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ১দিন আগেই পালিত হচ্ছে ঈদ পদ্মা সেতুতে ৩ দিনে আয় ১৩ কোটি ২১ লাখ টাকা টোল আদায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপন

রামগতিতে মাদ্রাসায়ে দারুর রাশাদের কিতাব শাখার উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগতিতে মাদ্রাসায়ে দারুর রাশাদের কিতাব শাখার প্রাথমিক স্তর থেকে তাকমীল (মাস্টার্স) ক্লাসের শুভ উদ্বোধন ওসবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক মুফতি হারুনুর রশিদের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা আব্দুল হান্নানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন ও শায়খুল হাদিস আল্লামা কামাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা কামাল উদ্দিন পবিত্র কোরআন ও ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুশিক্ষিত, নৈতিক ও আদর্শ সমাজ গঠনে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। তিনি মাদ্রাসায় কিতাব শাখা চালুর উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করে সবক প্রদান করেন এবং মাদরাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী চরমটুয়া মাদরাসার শায়খুল হাদিস আল্লামা আব্দুস সাত্তার, জামিয়া কারিমিয়া মোহাম্মাদিয়ার পরিচালক মাওলানা আ.হ.ম নোমান সিরাজী, বাংলাদেশ কাওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের পরিদর্শক মাওলানা মোহাম্মদ ইউসুফ, মুন্সীগঞ্জ মারকাজুত তাকওয়া আল ইসলামিয়া মাদরাসার পরিচালক মুফতি শরিফুল ইসলাম জিহাদী, সুবর্ণচর জামিয়া রহমানিয়ার পরিচালক মাওলানা ইসরাইল, তোরাবগঞ্জ মিসবাহুল উলূম মাদরাসার পরিচালক মাওলানা ইসমাইল রফিক,দারুল উলম চরবসু মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মাহফুজুর রহমান, মাদরাসাতুল এহসান রামগতির নায়েবে মুহতামিম মাওলানা আতহার আলী, হারুন বাজার আহমদিয়া মাদরাসার শিক্ষাসচিব মাওলানা ইউসুফ আশরাফ সহ স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শিক্ষার্থীদেরকে নিষ্ঠা, একাগ্রতা ও আদর্শিক চেতনায় ইলম অর্জনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহরশান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কমলনগরে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
অনলাইনে ২০২৬ শিক্ষাবর্ষের সব পাঠ্যবই মিলবে রোববার থেকে
কমলনগরে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
পবিপ্রবিতে নবনির্মিত বাস-শেড উদ্বোধনের আগেই ফাটল: কাজের মান নিয়ে প্রশ্ন
কাওমি মাদরাসা: জাতির আঁধারে আলোর প্রদীপ
মুক্ত হোক প্রিয় জামিয়া

আরও খবর