Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৭.৪৯°সে
শিরোনাম
লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জে ২৭০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ড. রেজাউল করীম ‎কমলনগরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিনজনের বিরুদ্ধে মামলা বীথিকা’কে সংরক্ষিত আসনের এমপি করার দাবি লক্ষ্মীপুরবাসীর কমলনগরে নির্মাণাধীন ভবন থেকে দেশীয় অ’স্ত্র উদ্ধার কমলনগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত কমলনগরে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ চিরনিদ্রায় শায়িত ব্লাড ক্যান্সারে আক্রান্ত সজিব খুলনা ২ আসনের হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র মনোনয়ন পত্র দাখিল লক্ষ্মীপুর ৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আশরাফ উদ্দিন নিজান গণ অধিকার পরিষদ ছাড়ছেন রাশেদ খান, যোগ দিচ্ছেন বিএনপিতে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না : আইন উপদেষ্টা

ইনফো টাইমস ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদকে গ্রহণ করতে হবে। আমাদের প্রস্তাব আছে (রাজনৈতিক দলের সাজার সুপারিশ করতে) আদালতকে সরাসরি ক্ষমতা দেয়া।

তিনি আরও বলেন, ‘খসড়ায় বলা হয়েছে, আদালত যদি মনে করেন তারা রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কনসার্নড অথোরিটির (সংশ্লিষ্ট কর্তৃপক্ষ) কাছে সুপারিশ করতে পারেন।’

‘কনসার্নড অথোরিটি’ হিসেবে আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করতে পারে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘তবে এসব বিষয় খসড়ায় বলা নেই।’

এর আগে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেছিলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুযোগ তৈরি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য আগামীকাল বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।’

সরকারি তিতুীর কলেজ প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষকে জিম্মি করে রাজধানীবাসীকে ভোগান্তিতে ফেলে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরে দাবি কতটা সমীচীন, তা আন্দোলনকারীরা ভেবে দেখুক।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গণ অধিকার পরিষদ ছাড়ছেন রাশেদ খান, যোগ দিচ্ছেন বিএনপিতে
লক্ষ্মীপুর–৪ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেলেন রেদোয়ান উল্যা খান
তানিয়া রবের পক্ষ থেকে কমলনগরে দলীয় কর্মীকে চিকিৎসা সহায়তা
ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের কোন বিকল্প নেই- শায়েখে চরমোনাই
দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি: তানিয়া রব
হাসিনার হামলা-মামলার কাছে কখনো মাথানত করিনি: এ্যানি

আরও খবর