Header Border

ঢাকা, রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ ইং | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৩.১৬°সে
শিরোনাম
চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু রামগতিতে মাদ্রাসায়ে দারুর রাশাদের কিতাব শাখার উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত মেঘনায় অভয়াশ্রমে যৌথ অভিযান, জেলেদের কারাদণ্ড লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় ২ ছাত্রদল নেতা হাসপাতালে লক্ষ্মীপুর থেকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় বীথিকা বিনতে হোসাইন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী আজ ঢাকায় ফিরছেন ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি ‎সৌদির সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ১দিন আগেই পালিত হচ্ছে ঈদ পদ্মা সেতুতে ৩ দিনে আয় ১৩ কোটি ২১ লাখ টাকা টোল আদায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপন

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় লাইনম্যান কে লক্ষ্য করে গুলি

Oplus_16908288

অনলাইন ডেস্ক:
৪ মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পল্লী বিদ্যুৎ অফিসের ২ লাইনম্যানকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে গ্রাহকের ছেলে আব্দুর রহিমের বিরুদ্ধে। এ সময় লাইনম্যানদেরকে মারধর করে আহত করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) কুষ্টিয়ার ভেড়ামারায় এ ঘটনা ঘটে। আহত লাইনম্যানরা হলেন সোহাগ মিয়া ও রাহুল। এ ঘটনায় ভেড়ামারা থানায় আব্দুর রহিমকে আসামি করে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার।

ভেড়ামারা থানা পুলিশ ও বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ভেড়ামারার মাধবপুর গ্রামের তাজমল হোসেন পল্লী বিদ্যুতের আবাসিক মিটারের গ্রাহক। তার চার মাস বিদ্যুৎ বিল বকেয়া ছিল। বিল পরিশোধ করার জন্য বার বার তাকে জানানো হয়। পল্লী বিদ্যুৎ কর্মীরা বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য তার বাড়িতে গেলে জানান বিদ্যুৎ বিল পরিশোধ করবে না। তখন নিয়মানুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করে দেন লাইনম্যান সোহাগ ও রাহুল।

এতে ক্ষুব্ধ হয়ে আব্দুর রহিম ঘর থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ২ রাউন্ড গুলি করে। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে লাইনম্যান সোহাগ মিয়াকে ধরে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন অফিসে খবর দেন। পরে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন এবং তাকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভেড়ামারা থানা পুলিশ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নিজ সন্তানকে জিম্মি করে মুক্তিপণ দাবি; পিতাসহ গ্রেপ্তার ২
কমলনগরে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক দুলালকে ঢাকায় রেফার
লক্ষ্মীপুরে ১টি বিদেশী রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার
কমলনগরে নির্মাণাধীন ভবন থেকে দেশীয় অ’স্ত্র উদ্ধার
রামগতিতে মঞ্চ নাটকে “রাজাকার চরিত্রে হুজুর-টুপি-দাড়ি প্রদর্শন” জামায়াতের তাৎক্ষণিক প্রতিবাদ
কমলনগরে মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

আরও খবর