Header Border

ঢাকা, শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ ইং | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৫.২৪°সে
শিরোনাম
চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু রামগতিতে মাদ্রাসায়ে দারুর রাশাদের কিতাব শাখার উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত মেঘনায় অভয়াশ্রমে যৌথ অভিযান, জেলেদের কারাদণ্ড লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় ২ ছাত্রদল নেতা হাসপাতালে লক্ষ্মীপুর থেকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় বীথিকা বিনতে হোসাইন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী আজ ঢাকায় ফিরছেন ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি ‎সৌদির সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ১দিন আগেই পালিত হচ্ছে ঈদ পদ্মা সেতুতে ৩ দিনে আয় ১৩ কোটি ২১ লাখ টাকা টোল আদায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপন

কমলনগরে মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে এক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জনতা। আজ রোববার (১৯ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীরটেক এলাকায় সাবেক মহিলা মেম্বার জাহানারা বেগম প্রকাশ জাইন্না মেম্বারের বাড়ীতে এই ঘটনা ঘটে। জাহানারা বেগম হাজিরহাট ইউনিয়নের ৭-৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘ ১৭ বছর ধরে ওই এলাকায় জাহানারা বেগম প্রকাশ জাইন্নার বসতঘরে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে দেহ ব্যবসা করানো হয় তার বসতঘরে। স্থানীয় এলাকাবাসী একাধিকবার নিষেধ করার পরও এসব অনৈতিক কর্মকান্ড বন্ধ করেননি জাইন্না। আজ রোববার বিকেলে বিক্ষুব্ধ জনতা তার বসতঘরে গিয়ে ২ জন নারীকে অনৈতিক কর্মকান্ড অবস্থায় হাতেনাতে ধরে পেলে। আটক ওই ২ নারীর বাড়ী ফেনী জেলায়। তাদেরকে ফোন করে এখানে এনে দেহ ব্যবসা করাচ্ছেন জাইন্না। এসময় বিক্ষুব্ধ জনতা তার বসতঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। বিক্ষুব্ধ জনতার গণধোলাইয় থেকে বাঁচতে জাইন্না পালিয়ে যায়। খবর পেয়ে কমলনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে জাইন্না মেম্বারের বসতবাড়িতে যৌন ব্যবসা হচ্ছে-এমন অভিযোগে বিক্ষুব্ধ জনতা তার বসতঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নিজ সন্তানকে জিম্মি করে মুক্তিপণ দাবি; পিতাসহ গ্রেপ্তার ২
কমলনগরে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক দুলালকে ঢাকায় রেফার
লক্ষ্মীপুরে ১টি বিদেশী রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার
কমলনগরে নির্মাণাধীন ভবন থেকে দেশীয় অ’স্ত্র উদ্ধার
রামগতিতে মঞ্চ নাটকে “রাজাকার চরিত্রে হুজুর-টুপি-দাড়ি প্রদর্শন” জামায়াতের তাৎক্ষণিক প্রতিবাদ
পরিবারের সবার হাত-পাঁ বেঁধে স্বর্নলংকার সহ ১৯ লাখ টাকার মালামাল লুট

আরও খবর