Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৭.৯৯°সে
শিরোনাম
লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জে ২৭০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ড. রেজাউল করীম ‎কমলনগরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিনজনের বিরুদ্ধে মামলা বীথিকা’কে সংরক্ষিত আসনের এমপি করার দাবি লক্ষ্মীপুরবাসীর কমলনগরে নির্মাণাধীন ভবন থেকে দেশীয় অ’স্ত্র উদ্ধার কমলনগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত কমলনগরে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ চিরনিদ্রায় শায়িত ব্লাড ক্যান্সারে আক্রান্ত সজিব খুলনা ২ আসনের হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র মনোনয়ন পত্র দাখিল লক্ষ্মীপুর ৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আশরাফ উদ্দিন নিজান গণ অধিকার পরিষদ ছাড়ছেন রাশেদ খান, যোগ দিচ্ছেন বিএনপিতে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে সহস্রাধিক

ইনফো টাইমস ডেস্ক:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সারাদেশে এক হাজার ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৫ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাত জন রয়েছেন।

২৪ ঘণ্টায় এক হাজার ১০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ৭৮ হাজার ৭১৫ জন ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২০ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ১৫৪ জন। এর মধ্যে ৬৩ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক আট শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪২৭ জন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু
কমলনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান
অনুপস্থিত মেডিকেল অফিসার, চিকিৎসা দিচ্ছেন উপ-সহকারী মেডিকেল অফিসার
সুস্থ থাকতে শীতের শুরু থেকেই যেসব কাজ করবেন
‘সাংবাদিককে থানায় নিয়ে পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা’
ডিমের ডজন ৬৫ টাকা

আরও খবর