Header Border

ঢাকা, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৩.৫°সে
শিরোনাম
মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মনবাড়িয়ার মিল্লাত নিহত চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু রামগতিতে মাদ্রাসায়ে দারুর রাশাদের কিতাব শাখার উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত মেঘনায় অভয়াশ্রমে যৌথ অভিযান, জেলেদের কারাদণ্ড লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় ২ ছাত্রদল নেতা হাসপাতালে লক্ষ্মীপুর থেকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় বীথিকা বিনতে হোসাইন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী আজ ঢাকায় ফিরছেন ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি ‎সৌদির সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ১দিন আগেই পালিত হচ্ছে ঈদ পদ্মা সেতুতে ৩ দিনে আয় ১৩ কোটি ২১ লাখ টাকা টোল আদায়

মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মনবাড়িয়ার মিল্লাত নিহত

মোঃ আল-আমিন, মালেশিয়া:
মালয়েশিয়ায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোজাহিদ মিল্লাত (২২) নামের বাংলাদেশি নিহত হয়েছে। নিহত মিল্লাতের বাড়ী ব্রাহ্মনবাড়িয়া জেলায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী নাফিজা তাবাসসুম আদিবা(২০) গুরুতর আহত হয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার পথে এমইএক্স হাইওয়েতে সালাক সেলাতানের দিক থেকে জালান তুন রাজাকগামী সড়কে ভোর ৫টা ৪০ মিনিটের সময় মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সেনা কর্মকর্তা মোজাহিদ মিল্লাত-আদিবা দম্পত্তির গাড়িতে সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনা স্থলেই মোজাহিদ মিল্লাত নিহত হন। মালয়েশিয়ান পুলিশ ইতোমধ্যে হত্যার অভিযোগ অভিযুক্ত সেনা কর্মকর্তাকে আটক করেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা তার ফোর্ড ফিয়েস্তা গাড়িটি নিয়ে ভুল পথে ঢুকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা একটি পেরোদুয়া আলজা এমপিভিকে (ই-হেইলিং) মুখোমুখি ধাক্কা দেন।
ঘটনার সময় ই-হেইলিং গাড়িটিতে দুই বাংলাদেশী যাত্রী ছিলেন, যারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরছিলেন। সংঘর্ষের তীব্রতায় গাড়ির মাঝের সারিতে বসা ২২ বছর বয়সী মিল্লাত ঘটনাস্থলেই প্রাণ হারান। বর্তমানে মরদেহ কুয়ালালামপুর হাসপাতালে রয়েছে।

পুলিশ কর্মকর্তা আরো জানান, সেনা কর্মকর্তার অ্যালকোহল টেস্টে মাত্রাতিরিক্তি মদপানের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪৪ (১) ধারায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে।

এদিকে দুর্ঘটার খবর পেয়ে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তাৎক্ষণিক ২ জন স্টাপ পাঠান এবং দূতাবাসের বিশেষ সহযোগিতায় মরদেহ দ্রুত দেশে পাঠাতে লাশ প্রেরণকারী সংস্থা এম আই ক্যাস্কেডকে দায়িত্ব দেন। এছাড়াও দূতাবাস এ ঘটনা দুঃখ প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মধ্যপ্রাচে পারমাণবিক হামলায় শঙ্কায় আগাম প্রস্তুতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার
রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় উন্মুক্ত: গাজায় মানবিক সহায়তার নতুন আশা
অকেজো ইসরায়েলের রাডার ব্যবস্থা, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে নিহত ২
সৌদি আরবের কূটনৈতিক এলাকার ইরানের ড্রোন হামলা
সৌদি আরবে মিসাইল হামলায় ময়মনসিংহের যুবকের মৃত্যু
মধ্যপ্রাচ্য সংঘাত বিশ্বজুড়ে সবাইকে ক্ষতিগ্রস্ত করবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্কবার্তা

আরও খবর