Header Border

ঢাকা, শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ ইং | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৫.২৪°সে
শিরোনাম
চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু রামগতিতে মাদ্রাসায়ে দারুর রাশাদের কিতাব শাখার উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত মেঘনায় অভয়াশ্রমে যৌথ অভিযান, জেলেদের কারাদণ্ড লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় ২ ছাত্রদল নেতা হাসপাতালে লক্ষ্মীপুর থেকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় বীথিকা বিনতে হোসাইন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী আজ ঢাকায় ফিরছেন ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি ‎সৌদির সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ১দিন আগেই পালিত হচ্ছে ঈদ পদ্মা সেতুতে ৩ দিনে আয় ১৩ কোটি ২১ লাখ টাকা টোল আদায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপন

রামগতিতে মঞ্চ নাটকে “রাজাকার চরিত্রে হুজুর-টুপি-দাড়ি প্রদর্শন” জামায়াতের তাৎক্ষণিক প্রতিবাদ

ইনফো টাইমস ডেস্ক:
লক্ষ্মীপুরের রামগতিতে বিজয় দিবসের অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ’ নামের নাটকে নারী নির্যাতনের অভিনয়ে পাঞ্জাবি-টুপি পরে অভিনয় করাকে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ অভিযোগ এনে বাধা দেন স্থানীয় জামায়াত ইসলামীর নেতারা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এতে কলেজের শিক্ষার্থী, অধ্যক্ষ, ইউএনও এবং জামায়াত নেতাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে জামায়াত নেতাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে প্রথম প্রহরের অনুষ্ঠান শেষে আ স ম আব্দুর রব সরকারি কলেজ মাঠে সকাল ১০টার দিকে কুচকাওয়াজ অনুষ্ঠান চলছিল। এসময় নারী নির্যাতনের অভিনয়ে ‘মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ’ নামের নাটক চলছিল। আ স ম আব্দুর রব সরকারি কলেজের প্রায় ১২-১৫ জন শিক্ষার্থীরা অংশ নেন ওই নাটকে। এসময় তারা পাঞ্জাবি-টুপি পরে মুক্তিযোদ্ধা-রাজাকারের মধ্যে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে অভিনয় করায় মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মঞ্চ থেকে প্রতিবাদ জানান রামগতি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহিম ও পৌর আমির আবুল খায়ের।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নিজ সন্তানকে জিম্মি করে মুক্তিপণ দাবি; পিতাসহ গ্রেপ্তার ২
কমলনগরে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক দুলালকে ঢাকায় রেফার
লক্ষ্মীপুরে ১টি বিদেশী রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার
কমলনগরে নির্মাণাধীন ভবন থেকে দেশীয় অ’স্ত্র উদ্ধার
কমলনগরে মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
পরিবারের সবার হাত-পাঁ বেঁধে স্বর্নলংকার সহ ১৯ লাখ টাকার মালামাল লুট

আরও খবর